বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

মো হা ম্ম দ আ ব দু ল কা ই য়ু ম

  • "এসো সত্যের কাছাকাছি "
  • ২০২৫-০৪-৩০ ০০:৪২:৪১

সাগর সৈকতে গোধূলিবেলাতে দূরন্ত যৌবনা এক এলোকেশী 
সাঝের মায়ায় আলো ছায়ায় লুকোচুরি খেলে অচেনা প্রেয়সী।
এখনই নামবে আঁধার জানি স্বর্ণালিসন্ধ্যা ডাকছে দিয়ে হাতছানি, 
উচাটনমনে লজ্জাবনত আবেশে অনুনরণে মুখরিত বদন খানি!
নীল শাড়ীতে কি সুধা ধরাধামে বাধভাঙ্গা মাধুরীর খেলা হরদমে,
অপরূপ সৌন্দর্য্যের লীলাভূমে দিগন্তে যায় প্রিয়ন্তির অধর চুমে।
চাঁদের শরীর ভীষণ ছুঁয়েছে পোয়াতি চাঁদ তাই কি ভীষম উল্লাস?
মননে জীবনে মরণে শয়নে স্বপনে নিঃশ্বাসে বিশ্বাসে অভিলাষ।
মেঘকন্যা রূপের আগুনে জ্বলে মুখ লুকায় নীলিমা নীলাচলে,
পৃথিবী ভিজে একাকার মনোহরা পাগলপারা জ্যোৎস্নার জলে। 
বাতাসের নিগুঢ় আলিঙ্গনে উড়ছে চুল কি ছবি আঁক আনমনে,
বসুধা হাত বাড়িয়ে জড়ালে মায়াজালে অলৌকিক দৈব চয়নে।
পায়ে পায়ে চলতে চলতে কত কথার জড়াজড়ি স্নিগ্ধ প্রভাতে
করে সন্ধি হৃদয় বন্দী রমনীয় সুখে মিলন নদীর মোহনাতে। 
সন্ন্যাসী হব প্রবল পাওয়ার পরশে মন মন্দির ছোঁয়ার হরষে
ধন্যকর পূণ্য ভালোবেসে লেপ্টে থাক পলাশ রঙ্গে অনিমেষে।
বিদায় কর জরাজীর্ণতা জঞ্জাল সুন্দর ও সত্যের কাছেএসে।।

বন্ধু আইডি - ৪৭৮


এ জাতীয় আরো খবর