রবিবার, জুলাই ২৬, ২০২৬

স্মরণ-আবুল মাল আবদুল মুহিত

  • মেসবা খান
  • ২০২৫-০৪-২৯ ১৯:৪৩:১৫

আবুল মাল আবদুল মুহিত বরেন্য রাজনীতিবিদ, সাবেক অর্থমন্ত্রী ও চৌকস আমলা। 
            জন্ম ২৫ জানুয়ারি 
          ১৯৩৪ সালে সিলেটে
আবুল মাল আবদুল মুহিত ১৯৫১ সালে সিলেটের এমসি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। 
পরবর্তীতে ১৯৫৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে প্রথম শ্রেণী নিয়ে স্নাতক (সম্মান) ডিগ্রি লাভ করেন এবং একই বিষয়ে ১৯৫৫ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
বিদেশে চাকুরিরত অবস্থায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন তিনি। অতঃপর ১৯৬৩-৬৪ শিক্ষাবর্ষে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে এমপিএ ডিগ্রি লাভ করেন।
তিনি একজন খ্যাতনামা অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, লেখক এবং ভাষাসৈনিক।
এছাড়াও তিনি ২০০৯ সাল থেকে পরবর্তী কয়েকবছর গণপ্রজাতন্ত্রী  বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি পাকিস্তান সিভিল সার্ভিস সংস্থার কেন্দ্রীয় কমিটির মহাসচিব হিসেবে ছিলেন। ১৯৬০ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত তিনি এ দায়িত্বে ছিলেন।
অর্থনৈতিক পরামর্শক হিসেবে ১৯৬৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে তৎকালীন পাকিস্তান দূতাবাসে যোগদান করেছিলেন।
চাকুরিরত অবস্থায় পাকিস্তান কর্মপরিকল্পনা কমিশনের প্রধান ও উপ-সচিব ছিলেন। 
ঐ সময় তিনি পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের বৈষম্য প্রতিবেদন আকারে তুলে ধরেন ও পাকিস্তান জাতীয় কংগ্রেসে পেশ করেন।
পরবর্তীতে স্বাধীন বাংলাদেশে ১৯৭২ সালে পরিকল্পনা কমিশনের সচিব হিসেবে নিযুক্ত হন।
এছাড়াও ১৯৭৭ সালে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের বহিঃসম্পদ বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
২৯ এপ্রিল ২০২২ এ তিনি মৃত্যুবরণ করেন। শ্রদ্ধাঞ্জলি। 
 


এ জাতীয় আরো খবর