রবিবার, জুলাই ২৬, ২০২৬

শুভ জন্মদিন ড. আইনুন নিশাত

  • মেসবা খান
  • ২০২৫-০৪-২৯ ১৯:৩৪:৩৪

ড. আইনুন নিশাত বাংলাদেশের একজন বিশিষ্ট পানিসম্পদ বিশেষজ্ঞ। তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
জন্ম ২৯ এপ্রিল ১৯৪৮ সালে। পৈতৃক নিবাস খুলনায়। পিতা গাজী শামছুর রহমান ছিলেন দেশের প্রথিতযশা একজন আইনজ্ঞ, বিচারক, লেখক ও টেলিভিশন ব্যক্তিত্ব। 
তিনি ২০০৯ সালের জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। এছাড়াও বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক জলবায়ু সংক্রান্ত সম্মেলনে তিনি অংশ নিয়েছেন। 
ড. নিশাত বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক এবং ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং এ স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন। 
তিনি ১৯৮১ সালে স্কটল্যান্ড গ্লাসগো এর ষ্ট্রাথক্লাইড বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর পিএইচডি করেছেন।
নিশাত তাঁর কর্মজীবন শুরু করেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সহকারি প্রকৌশলী হিসেবে।
১৯৭২ সালে তিনি বুয়েটে প্রভাষক হিসেবে যোগ দিয়ে ১৯৭৫ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত তিনি পানিসম্পদ বিভাগের সহকারি অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। 
১৯৯৮ সালে তিনি অধ্যাপক হিসেবে অবসর নেন এবং আইউইসিএন এ যোগদান করেন।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে যোগ দেওয়ার পূর্বে তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এবং ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন।
এছাড়াও তিনি বাংলাদেশের পানিসম্পদ ব্যবস্থাপনা এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিভিন্ন গবেষণায় কাজ করেছেন এবং তাঁর লেখা বই দেশে বিদেশে সমাদৃত হয়েছে। এছাড়া তিনি বিভিন্ন সম্মেলনে তাঁর লেখা বিভিন্ন গবেষণাপত্র পাঠ করেছেন।
তাঁর দীর্ঘ বর্ণাঢ্যময় কর্মজীবনে তিনি শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন দেশি বিদেশি সংস্থায় বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছেন। 
তাঁর প্রিয় বইয়ের তালিকায় রবীন্দ্রনাথ ঠাকুরের 'শেষের কবিতা' বিশেষভাবে উল্লেখযোগ্য।
২০১৭ সালে বাংলা একাডেমি তাঁকে সন্মানসূচক ফেলোশিপ প্রদান করে। 
আজকের এই বিশেষ দিনটিতে তাঁর জন্য রইল শুভ কামনা।
 

 


এ জাতীয় আরো খবর