বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

পা র মি তা চ্যা টা র্জী

  • কবিতার খাতা
  • ২০২৫-০৪-২৮ ১২:৪৫:০৭

আমার মনের জানলাটা মাঝে মাঝে বড় শক্ত হয়ে বন্ধ হয়ে যায়
আমি চেষ্টা করেও খুলতে পারিনা
সকালের মেঘ ডেকে ফিরে যায়
বলে যায় খুললে না তো জানলাটা
নীল খামে লেখা চিঠি গুলো সব
হারিয়ে যাবে কিন্তু
তবু আমি খুলতে পারিনা
অসহায় অভিমান মনকে সজোরে  আঁকড়ে ধরে
আমি বন্দী হয়ে যাই অভিমানের নাগপাশে।
বিকেলের চলে যাওয়া সোনালী রোদটা কথা বলতে আসে
বলে,  চলে যাচ্ছি আজকের মতন
কাল খুলবে তো জানলাটা
আমি বলি জানিনা
কাল ভোরের বেলায় আমার চোখের পাতায়
তোমার পরশ লাগিয়ে দিও বন্ধু একটু
হয়তো তোমার ছোয়ায় খুলে যাবে জানলাটা
আর আমি অভিমানের বাঁধন খুলে ফেলে
বেরিয়ে  আসব রোদ ছোঁয়া গাছের তলায়
আবার তুলে নেব হাতে
নীল আকাশের নীচে
আমার ফেলে দেওয়া কবিতার খাতাটা

 


এ জাতীয় আরো খবর