বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

ও য়া কি ল আ হ মে দ

  • মানুষের মন
  • ২০২৫-০৪-২৭ ১২:৫৬:২৪

এমনই হয় মানুষের মন-
কখনও পাপের মোড়কে বন্দি
কখনও পূন্যবান,
বৃক্ষশূন্য চৌচির চৈত্রের খরা
কখনও প্রান্তর জুড়ে সোনালি 
স্বপ্নের ধান।

এমনই হয় মানুষের মন-
মানুষের জন্য যে মরে যায়
সেই মানুষই মানুষ হন্তারক 
নির্দ্বিধায় পাদপিষ্ট করে মানুষের 
স্বাধীনতা,রক্তাক্ত করে মহাসড়ক। 

এমনই হয় মানুষের মন-
অকারণ বেদনা দিয়ে 
মানুষকে কাঁদায়।
চোখের নদীতে পদ্ম হয়ে ভাসে
একা একা জীবন কাটায়। 


এ জাতীয় আরো খবর