বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে সংঘবদ্ধ অটোরিক্সা চুরি ও চোরাই অটোরিক্সা ক্রয় চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৪-২৩ ২১:১৫:০১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে  সংঘবদ্ধ ব্যাটারিচালিত অটোরিক্সা চুরি এবং চোরাই অটোরিক্সা ক্রয় চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে চুরিকৃত ২টি অটোরিক্সা ও  চুরিকৃত  অনান্য অটোরিক্সার প্রধান যন্ত্রাংশ ৪টি ব্যাটারী। গত মঙ্গলবার(২২ এপ্রিল) রাত থেকে বুধবার (২৩ এপ্রিল) সকাল পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় টানা অভিযান চালিয়ে ওই ৯ জনকে গ্রেপ্তার ও চুরিকৃত মালামাল উদ্ধার করা হয়। বুধবার বিকালে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে জেলা পুলিশের মিডিয়া সেলের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) ওয়াসিম ফিরোজ এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযান সম্পর্কে বিস্তারিত জানান।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন,গত ২০ এপ্রিল সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ শহরের  মহাডাঙ্গা এলাকার বাসিন্দা মাহমুদুল হক দুলাল(৭০) নামে একজন অটোরিক্সা চালক শহরের কোর্ট মসজিদে নামাজ পড়তে ঢুকলে  মসজিদ এলাকায়  পার্ক করা তাঁর অটোরিক্সাটি চুরি হয়। দুলাল শহরের মিলকি মহল্লার সোহেল রানা (৪০) নামে এক ব্যাক্তির  মালিকানধীন অটোরিক্সাটি ভাড়ায় নিয়ে  চালাতেন। এ ঘটনায় দুলাল গত মঙ্গলবার  রাত সাড়ে ৮টার দিকে সদর থানায় অজ্ঞাতনামাদের আসামী করে মামলা করেন। মামলার পর পুলিশ রাতভর শহরের বিভিন্ন এলাকায় অভিযান  চালিয়ে অটোরিক্সা চুরি এবং চোরাই অটোরিক্সা ক্রয় চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করে। উদ্ধার হয় দুলালের অটোরিক্সা সহ চুরি যাওয়া  কিছু যন্ত্রাংশ খোলা অপর একটি অটোরিক্সা এবং চুরিকৃত অনান্য অটোরিক্সার প্রধান ও   মূল্যবান যন্ত্রাংশ চারটি ব্যাটারি।
অতিরিক্ত পুলিশ সুপার  আরও বলেন, গ্রেপ্তারদের মধ্যে চারজন মূলত: চোর এবং ৫ জন চোরাইমাল কিনে পার্টস বিক্রি,আকার ও রং পরিবর্তন  করে  বিভিন্ন গ্যারেজের মাধ্যমে ভাড়ায় দেয়া  এবং বিক্রিতে জড়িত।  অটোরিক্সা চুরি এবং চোরাই অটোরিক্সা ক্রয় চক্রের অনান্য সদস্যকে গ্রেপ্তারে অভিযান চলছে।
গ্রেপ্তাররা হল-চাঁপাইনবাবগঞ্জ  সদর উপজেলার হাকিমপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে মো: আজাদ (২৬), চাঁপাইনবাবগঞ্জ শহরের নতুন হুজরাপুর গুলাহারপাড়া মহল্লার মৃত নুরুল ইসলামের ছেলে আবু বক্কর সিদ্দিকী ওরফে বাবু(৩২),আরামবাগ গোরস্থান এলাকার আক্তার আলীর ছেলে আনারুল ইসলাম আনার(৪০), আজাইপুর মাঝপাড়া মহল্লার মৃত তরিকুল ইসলামের ছেলে সবুর আলী ওরফে পচু(৩৫),রেলবাগান মহল্লার মৃত তসলিমের ছেলে হোসেন আলী(৪০),ফকিরপাড়া মহল্লার মুত মুন্টুর ছেলে হাসান আলী(৪৪),আজাইপুর বাগানপাড়ার মৃত আব্দুল জব্বারের ছেলে মোফুল ইসলাম(৩৮),কল্যানপুর মহল্লার মৃত আব্দুর রহিমের ছেলে মো: মিলন(৩২) এবং শান্তিমোড় এলাকার মিজানুর রহমানের ছেলে মো: আওয়াল (৪০)। 


এ জাতীয় আরো খবর