শনিবার, জুন ২৭, ২০২৬

আ সা দু ল্লা কা হা ফ

  • উচিত
  • ২০২৫-০৪-২৩ ১৫:৪১:২৬

উচিতের এ বাজারে উচিত বিক্রি হয়
কাজে-কর্মে  সকাল সন্ধ্যা উচিত কথা কয়!
ঘরে বাইরে উচিত আছে টাকা যার বেশি আছে,
সবাই দেখি দুর্বল পেটায় সবলেরই পাশে নাচে!
বসের ধমকে উচিত থাকে পিওন ব্যাটা এমনি নাচে,
উচিত বলে কথা আছে সুধীজনের আশেপাশে!
জনগণের এ বাজারে উচিতেরা লাফিয়ে পরে,
দুর্বলেরে সবাই মারে সবলেরই দলে ঘিরে!
উচিত এখন জাতি সংঘে ধর্ম নিয়ে মিটিং করে,
মানবজাতি কেমন করে উচিত মতো চলতে পারে!
বিচার মানে তালগাছ যার উচিত এখন তার দলে,
অনুচিত তো খুঁজে মরি মিথ্যেরা সব উচিত বলে!

 


এ জাতীয় আরো খবর