কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বাজার ইজারার টাকা তোলা নিয়ে দ্বন্দ্বের জেরে ও দাবিকৃত চাঁদা না পেয়ে সাবেক যুবদলনেতা নজরুল ইসলাম টিপু(৪৮)কে লাঠিপেটা করার অভিযোগ উঠেছে বিএনপির অপর পক্ষের বিরুদ্ধে।
নজরুল ইসলাম টিপু রামপুর ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও রামপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আবদুল মান্নানের ছেলে।
এঘটনায় রোববার ৯ জনের নামোল্লেখসহ ৫-৬ জন কে অজ্ঞাত আসামী করে কোম্পানীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী নজরুল ইসলাম টিপু।এর আগে শুক্রবার(১৮ এপ্রিল) রামপুর তালেব মোহাম্মদ হাটের অন্তরে রেস্তোরাঁয় এ হামলার ঘটনা ঘটে।
অভিযুক্তরা হলেন ,রামপুর ইউনিয়নের বিএনপি নেতা বেলায়েত হোসেন(৫০) ,খোকন হায়দার (৪৫) ,বাদশা (৪০),মিলন (৪২) আবু নাছের (৪৫) ,রাসেল (৩৮) ,মমিন উল্যাহ রুবেল (৩৫) ,মিষ্টার (৩৮) ,পারভেজ(৩৫)।
অভিযোগ সুত্রে জানা গেছে,৫ আগস্ট সরকার পতনের পর আসামীরা ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি করে আসছিল। গত ৩ মার্চ বাজারটি ১ বছরের জন্য ইজারা নেন টিপু। এরপর টোল উঠাতে গেলে আসামীরা টোল উঠাতে নিষেধ করে। পরের দিন টোল উঠাতে গেলে ক্ষিপ্ত হয়ে আসামীরা অতর্কিতভাবে পিটিয়ে তাকে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আহত টিপু অভিযোগ করে বলেন,অভিযুক্ত বেলাল দলের জন্য এক লাখ টাকা চাঁদা দিতে বলে।এতে অসম্মতি প্রকাশ করায় তার উপস্হিতিতে অন্যান্যরা আমাকে পিটিয়ে আহত করে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে,অভিযুক্ত রামপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি দাবিদার বেলায়েত হোসেন বেলাল তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন,ইউনিয়ন বিএনপির সম্পাদক আলমাস হোসেন বাহাদুর,সাংগঠনিক সম্পাদক ইকবাল ও সাবেক সভাপতি বুলবুলসহ ঘটনাটি স্হানীয়ভাবে সমাধান করে দিয়েছি।পরবর্তীতে মারামারির ঘটনা জানিনা।
এবিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, ভুক্তভোগী লিখিত অভিযোগ দায়ের করেছে। এঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
একই বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম বলেন,এবিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে চাঁদাবাজি,পুকুর- দীঘির মাছ লুট সহ নানা অনিয়মের অভিযোগ পেয়ে বিধি মোতাবেক ব্যাবস্হা প্রক্রিয়াধীন রয়েছে।