বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

স্মরণ-শিল্পী অংশুমান রায়

  • মেসবা খান
  • ২০২৫-০৪-২২ ১৫:২৪:৪৯

কন্ঠশিল্পী অংশুমান রায় একজন প্রখ্যাত সঙ্গীতজ্ঞ।
জন্ম ১৯ আগস্ট ১৯৩৬ সালে পশ্চিমবঙ্গে। 
তাঁর বহু জনপ্রিয় ও বিখ্যাত গান আজও দুই বাংলার শ্রোতাদের কাছে সমানভাবে সমাদৃত।
তাঁর স্বকন্ঠে গাওয়া অন্যতম গানগুলোর মধ্যে 'দাদা পায়ে পড়ি রে মেলা থেকে বউ এনে দে' এবং 'শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কন্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রণি.. বাংলাদেশ আমার বাংলাদেশ'।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় স্বাধীনবাংলা বেতার কেন্দ্র থেকে এই গানের রেকর্ড যখন বেজে উঠতো রণাঙ্গনের স্বাধীনতাকামী প্রতিটি মুক্তিযোদ্ধাদের শিরায় শিরায় ছড়াতো প্রচন্ড উদ্দীপনা। করতো অনুপ্রাণিত। 
তাঁর সুযোগ্য সন্তান ভাস্কর রায় ও পশ্চিমবঙ্গের একজন বিশিষ্ট সঙ্গীতশিল্পী।
২২ এপ্রিল ১৯৯০ সালে প্রয়াত হন বিখ্যাত এই সঙ্গীতজ্ঞ। 
শ্রদ্ধাঞ্জলি বাংলাদেশের অকৃত্রিম সুহৃদ অংশুমান রায়ের জন্য।
 


এ জাতীয় আরো খবর