বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

স্মরণ-অভিনেত্রি কুমকুম

  • মেসবা খান
  • ২০২৫-০৪-২২ ১৫:১৮:২৭

মাদার ইন্ডিয়া, নয়া দৌড়সহ একাধিক কালজয়ী সিনেমায় অভিনয় করেছেন কুমকুম। 
জন্মসূত্রে তার নাম ছিল জেহবুন্নিসা। জন্ম ১৯৩৪ সালের ২২ এপ্রিল বিহারে। পিতা নবাব মনজুর হাসান খান।
ক্যারিয়ারে ১১৫টিরও বেশি ছবিতে কাজ করেছেন তিনি।
১৯৬৪ সালে মিস্টার এক্স ইন বম্বে, ১৯৫৭ সালে মাদার ইন্ডিয়া, ১৯৬২ সালে সন অফ ইন্ডিয়া, নয়া দৌড়, শ্রীমান ফান্টুস, এক সাপেরা এক লুটেরা, ১৯৬৮ সালে আঁখে, রাজু অউর রঙ্ক, এক কুওয়ারা এক কুওয়ারির মতো জনপ্রিয় ছবিতে নিজের অভিনয় দক্ষতার ছাপ রেখেছেন কুমকুম।
ফিল্মি ক্যারিয়ারে একাধিক নামীদামি তারকার সঙ্গে স্ক্রিনশেয়ার করেছেন তিনি। 
১৯৫৪ সালে গুরু দত্তের ‘আর পার’ ছবির কালজয়ী গান- কাভি আর কাভি পার গানে নির্মাণ শ্রমিক হিসেবে প্রথম পর্দায় দেখা গিয়েছিল তাঁকে। এই গানে দর্শকদের নজর কেড়েছিলেন তিনি। যদিও ছবিটিতে ক্রেডিট দেয়া হয়নি তাঁকে।
বিহারের এই কন্যা হিন্দির পাশাপাশি ভোজপুরি ছবিতেও অভিনয় করেছেন।
সিইআইডি ছবির ‘বম্বে মেরি জান’ গানে জনি ওয়াকারের সঙ্গে কুমকুমের পারফর্ম্যান্স তাঁকে আজীবন অমর করে রাখবে হিন্দি ফিল্ম দুনিয়ায়। 
১৯৭৩ সালে মুক্তিপ্রাপ্ত এক কুওয়ারা এক কুওয়ারি ছবিতেই শেষবার দেখা গিয়েছিল তাঁকে। এরপর বিয়ের পর্ব সেরে সংসারে মন দেন কুমকুম। কোনোরকম যোগাযোগ রাখেননি চলচ্চিত্র জগতের সঙ্গে।
২৮ জুলাই ২০২০ সালে তিনি মৃত্যুবরণ করেন। 
 


এ জাতীয় আরো খবর