বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

মু ক্তা মা হ মু দা

  • হিজল কাব্য
  • ২০২৫-০৪-২১ ১৯:২৭:৩৭

কমলা বউ সাজে, সাতরঙা নাকফুল চিকচিক চিকচিক করে , কমলা প্রেমে পড়ে, প্রেমে সিনান করে ...
বনে বাজে বাঁশি, কমলা কলাবেনিতে দোলে, কলসিহাতা ব্লাউজ পরে কমলা দিঘির জলে ভাসে —- তাই না দেখে দুধসাদা কইতর খিলখিলিয়ে হাসে।
কমলা নাকছাবি দোলায়, আলতা পিন্দে;  জমিলা নিন্দে! নাকছাবি কি সবাইকে রং দেয়? ঘরে থেকেও তো মানুষ ঘর পায় না।
বাউল গীত বান্ধে, কমলা মনের মানুষ পাওয়ার তরিকা চায়। তাবিজও চায়।
বাউল গায়—-
’পিরীতে মর, নিজেরে সাধন কর, অন্তরে ভবমালিকের জন্য মনঘর বাঁধলেই মনমানুষ আসে।’
কমলা গায় —-
'কতো দুঃখ সামলাইয়া থুইছি কইল্জ্যার  ভিতরে--- ওরে ব্যথার বন্যা বইয়া যাইতো, আমার ব্যথা মাইনসে যদি জানতো...’
মনের হাউস নাকছাবির কান্দন হইয়া ক্ষইয়া ক্ষইয়া পড়ে।
 


এ জাতীয় আরো খবর