শুক্রবার, অক্টোবর ২, ২০২৬

না সি য়া ডে লা

  • অন্তর্বাস!
  • ২০২৫-০৪-২১ ০২:৫৩:১৩

আজন্ম আমি ভালোবাসা পাওয়ার জন্য
  কারও দাস হতে পারিনি। 
অথচ দাস হওয়ার কথাই তো থাকে 
সকল প্রেমিক যুগলদের। 
ওগো, হ্যাগো, কিগো ধ্বনিতে মুখর হয় 
গদগদ প্রেমময় কন্ঠের। 
না না, তা পারিনা আমি করতে! 

পারিনা জোর করে অধিকার আদায় করতে। 
আমি হয়তো তাদের মতো না। 
যারা হাত ধরে পা ধরে কেঁদেকুটে  
ভিক্ষে চায় প্রেম সহানুভূতি। 
সেখানে তোমার কাছে কি করে 
   চাইবো প্রেম, হাত পেতে নির্লজ্জের মতো? 
না, ভিক্ষে করতে পারিনা
 মেরুদণ্ড ঋজু করে সহানুভূতি । 

টগবগে যৌবনের শুভক্ষণেও 
ঐ দাসত্বের বিভীষিকায় 
আকন্ঠ পান করে গেছি নীলকষ্ট। 
হাত পেতে ভালোবাসা ভিক্ষে পেতে হবে কেনো? 
ভালোবাসা কি ক্যাককুলেটরে তোলা
 অংকের মতো, হিসেব কষে করতে হয়। 
  তার চাইতে বরং, 
ঘামে ভেজা অন্তর্বাসের মতোই লেপ্টে থাকো 
  তুমি সংগোপনে, 
আমার শরীরের প্রতিটি  ভাঁজে ভাঁজে। 
 খুউব অস্বস্তিতেও জানবো,  
তুমি তো আছো! 


এ জাতীয় আরো খবর