বুধবার, জুলাই ২৯, ২০২৬

প্র দী প গু প্ত

  • মুছে ফেলা
  • ২০২৫-০৪-২১ ০০:৪৩:২৫

মুছে ফেলা অতো চাট্টিখানি কথা নয়
চাট্টিখানি কথা নয় মুছে ফেলা কিছু কারো
জীবনটা তো আর খড়ি দিয়ে লেখা নয়
মুছে দেবে বলে কেন ডাস্টার খুঁজে ফেরো
জীবনটা শুধু ফেসবুকে লেখা গল্পের পাতা নয়
অভিযোগ আর অভিযোগের অভিযান করে চলো
হদ্দ বোকারা, আরও কতো কিছু আছে বাকী
টেলিফোন আছে, আছে তো হোয়াটস এ্যাপও
হে জীবন মেসেঞ্জারেও যোগাযোগ কিছু রেখো  । 
রাস্তাও আছে, কারও একার নয় সে রাস্তাও
মহাফেজখানা জমা করে রাখে সব নথি
চুপিচুপি কেন, এসো বসা যাক মুখোমুখি
বলবো না আমি -- হে ব্রুটাস শেষে কিনা তুমিও!


এ জাতীয় আরো খবর