বুধবার, জুলাই ২৯, ২০২৬

ফৌ জি য়া আ ক্তা র রু বি

  • দেশটা বাঁচান
  • ২০২৫-০৪-২০ ১৮:৩০:০৩

কি কি সংস্কার হয়েছে বলো,
সেদিন থেকে আজ!
আমি ত ঘরে ঘরে
শুনি শুধু কান্নারই আওয়াজ।
কোথায় কোথায় সংস্কার করবে
আছে নাকি কোন মেডিকুলাস প্ল্যান?
নাকি নিজের স্বার্থ হাসিল আর ক্ষমতার জন্য
সবটাই ছিল আস্ত এক গেইম!
শিক্ষা আজ ছাড়েখাড়ে ।
নৈরাজ্য চারিদিকে বসেছে গেড়ে।
জন নিরাপত্তার নেই কোন কূল।
জাতি আজ হাবুডুবু খাচ্ছে কোন ভুলে!
জীবনের প্রতিটি ধাপে ধাপে সবাই বিষম খাচ্ছে দেখো,
বাঙালি আবার জেগে উঠলে পালাতে পারবে নাকো।
চিকিৎসালয়ে আজও আধুনিক চিকিৎসা নেই।
বাক স্বাধীনতা আজ বনবাসে।
তোমাদের সংস্কার জানি না আজ
লাগছে কার কি এমন কাজে।
দ্রব্যমূল্যের ক্ষণে ক্ষণে ঊর্ধ্বগতি।
বুঝা যাচ্ছে না ব্যবসায়ী মতিগতি।
সাধারণ মানুষের নিত্য এক হাহাকার।
বলো, কোথায় রাজকাজ করে তোমাদের সংস্কার!
বেকার আজও কাজহীন ভবঘুরে।
কৃষক-শ্রমিক খেতে পায় না পেটপুরে।
অথচ বুর্জোয়া চালে কোটি টাকা তোমাদের ঘরে।
আর কত খাবে! দেশটা ত যাচ্ছে জারেখারে।
এতো খেয়েও ত একদিন যাবে ঠিক মরে।
শান্তির লরিয়েট অশান্তি ছড়িয়ে
দেশ নিয়ে শিশু খেলনায় মেতে আছে।
ক্ষমতা কি জিনিস, রাজনীতি কি চিজ
মরণ ঘন্টা ঐ শুনো তীব্র ধ্বনিতে বাজে।
সময় থাকতে খোঁজ হে সঠিক সমাধান।
দেশটা ত সবার মাতৃভূমি, সবাই এক হয়ে বাঁচান।

 


এ জাতীয় আরো খবর