বেসরকারী পাট, সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের মতবিনিময় সভা
- শেখ বদর উদ্দিন
-
২০২৩-০৮-০৮ ১০:২৮:২১
- Print
ফুলবাড়ীগেট প্রতিনিধি : ৬ দফা দাবি আদায়ের লক্ষে গতকাল মঙ্গলবার বিকাল ৫ টায় সোনালী জুট মিল গেটে বেসরকারী পাট, সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেনের সভাপতিত্বে সংগঠনের প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেকের পরিচালনায় সভায় বক্তৃতা করেন, ফেডারেশনের সাধারণ সম্পাদক ও মহসেন জুট মিল ওয়াকার্স ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রসুল খান, মহসেন জুট মিলের শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী, বীর মুক্তিযোদ্ধা ক্বারী আসহাফ উদ্দীন, আমির মুন্সি, সোনালী জুট মিল শ্রমিক নেতা সেকেন্দার আলী, লিয়াকত মুন্সি, সেকেন্দার আলী, বাবুল হোসেন, লুফর হোসেন, আফিল জুট মিলের শ্রমিক নেতা মো. নিজামউদ্দিন, মোঃ শহিদুল ইসলাম, আবুল কালাম , মিহির রজ্ঞন বিশ^াস প্রমুখ।সভা থেকে আগামি ১১ আগষ্ট শুক্রবার বিকাল ৪ টায় মহসেন জুটমিল সংলগ্ন গাফফারফুড মোড়ে শ্রমিক জনসভা থেকে নতুন করে আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান শ্রমিক নেতারা।