দেশের বিশিষ্ট সাংবাদিক সুমন পালিত এর জন্মদিন আজ।
জন্ম ১৯ এপ্রিল ১৯৫৪ সালের এই দিনে খুলনায়। এই দিনেরই কোনও এক মাহেন্দ্রক্ষণে ধূলির ধরায় ভূমিষ্ট হন তিনি।
পেশাগত জীবনে সুমন পালিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন এর জ্যেষ্ঠ সহকারি সম্পাদক।
নিজের পেশার প্রতি শ্রদ্ধা, সন্মান আর সততার প্রমান রেখেছেন তিনি ইতোমধ্যেই।
ক্ষুরধার লেখনীর মাধ্যমে সত্য প্রকাশে নির্ভীক কলম সৈনিক পালিত নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন প্রথম সারির সাংবাদিক হিসেবে।
কর্মের স্বীকৃতি হিসেবে লাভ করেছেন বেশকিছু সন্মাননা ও পুরস্কার।
আজকের এই বিশেষ দিনটিতে তাঁর জন্য রইল শুভ কামনা।