সোমবার, নভেম্বর ২৩, ২০২৬

আমাদের জাতীয় জীবনের এক মহীয়সী শিল্পী ও শিক্ষাব্রতী

  • শফি উদ্দিন আহমেদ
  • ২০২৫-০৪-১৯ ১৩:২১:০৩

আর  মাত্র ক'দিন পরই ৯২ পূর্ণ করতেন ( জন্ম ৪ঠা এপ্রিল ১৯৩৩) ,কিন্তু  তার আগেই আজ তিনি অনন্তলোকে পাড়ি জমালেন আমাদের জাতীয় জীবনের এই মহীয়সী শিল্পী ও শিক্ষাব্রতী। ১৯৬৭ পর এবারই প্রথম তাকে ছাড়া রমনা বটমূলে পহেলা বৈশাখে  শোক বিহল চিত্তে গীত হবে --আনন্দ ধ্বনি জাগাও গগনে' ।
বাংলাদেশে একদা ধর্মভিত্তিক পাকিস্তানী জাতীয়তা সৃষ্টির বিপরীতে ভাষাভিত্তিক জাতীয়তায় বাংলাদেশ সৃষ্টির যারা পথিকৃত ,পাক সরকারের  তমুদ্দুন  চালুর বিপরীতে বাঙালি সংস্কৃতির প্রতিষ্ঠার সংগ্রামের দ্যোতক,  রবীন্দ্রনাথ নিষিদ্ধের বিরুদ্ধে আন্দোলন ও আমাদের জাতীয় জীবনে  প্রতিষ্ঠা করে তার গানকে জাতীয় সঙ্গীত করায় যাদেরর অবদান সনজিদা খাতুন তাদের অন্যতম। 'ছায়ানট সংগীতবিদ্যায়তন' এ গানের শিক্ষা সাধনা আর প্রসারের কাজে জড়িয়ে ছিলেন সারা জীবন। এ ছাড়াও জাতীয় জীবনে নানা সংকটে তিনি ছিলেন আমাদের আলোকবর্তিকা।
নিজ দীর্ঘ জীবন শিক্ষকতার পাশাপাশি  প্রতিষ্ঠা করেন নালন্দা'র মত দেশীয় নতুন ধারার শিক্ষালয় -'তার সাথে জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ' এর হয়ে সংগীত শিক্ষা ও সারা দেশে তার  সম্প্রসারণে তার অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে-  
তিনি তাঁর নবতীপূর্ণা দিবসে বলেছিলেন : ছেলেবেলায় সবার মঙ্গল সাধনের ইচ্ছায়  দেশের জন্য,শিশুদের জন্য, বাঙালি জাতির জন্য কাজ করে আমার জীবনটা অর্থবহ করতে ।  তার সমস্ত জীবনে নানা  কর্মোদ্যম  ও গড়া নানা প্রতিষ্ঠান তারই সাক্ষ্য বহন করে ।  তাকে জানাই  বিনম্র শ্রদ্ধা -


এ জাতীয় আরো খবর