এরকমই জীবন গতিময়,
মায়া ঠোকরায় কিন্তু সময়ের মোহ---
ও বড়ো নির্মোহ,
কেবল পিছনে তাকাতে পচ্ছন্দ করে, ফিরতে নয়!
অতীতের আততি আমাদের আপনজনের কাছে নিয়ে যেতে চায়,
এই হয়---
চেয়ে চেয়ে তৃষ্ণা অনুর্বর হয়ে ওঠে শুধু!
আক্ষেপের খেপে ফুঁসে ওঠে শুধু খেপালী ফুল
আর সব গ্রীষ্মের তাপদাহ ভরদুপুরে পুড়ে পুড়ে
অঙ্গারক হয়ে চিহ্নহীন হয়ে গেছে সকল আশৈশব!
জীবন এমনই ফাটা বাঁশের তৈরি শুকনো এক লাঠি..!