সোমবার, নভেম্বর ২৩, ২০২৬

শুভ জন্মদিন সাংবাদিক আবেদ খান

  • মেসবা খান
  • ২০২৫-০৪-১৬ ২২:২৪:১০

আবেদ খান বাংলাদেশের একজন খ্যাতিমান সাংবাদিক এবং বীর মুক্তিযোদ্ধা।
১৯৬২ সালে দৈনিক জেহাদ এ সাংবাদিকতার মাধ্যমে শুরু হয় তাঁর কর্মজীবন। 
১৯৬৩ সালে এক বছরের মতো কাজ করেছেন দৈনিক ‘সংবাদ’ এ। ১৯৬৪ সালে দৈনিক ইত্তেফাক এ যোগ দেওয়ার মাধ্যমে তিনি শুরু করেন তাঁর এক দীর্ঘ কর্মসাধনাময় অধ্যায়।
১৯৯৫ সাল পর্যন্ত ইত্তেফাক পত্রিকায় তিনি পর্যায়ক্রমে শিফট-ইনচার্জ, প্রধান প্রতিবেদক, সহকারি সম্পাদক ও কলামিস্ট হিসেবে দায়িত্ব পালন করেন।
পরে ২০০৩ সালে তিনি সম্পাদক হিসেবে দৈনিক ভোরের কাগজে এবং ২০০৫ সালে দৈনিক যুগান্তরের সম্পাদকের দায়িত্ব নেন। 
আবেদ খান দৈনিক সমকালের সম্পাদক হিসেবে ২০১০ পর্যন্ত দায়িত্ব পালন করেন। পরে দৈনিক কালের কণ্ঠের প্রতিষ্ঠাতা সম্পাদক হিসেবে ২০১১ সাল পর্যন্ত এবং ২০১৩ সাল পর্যন্ত এটিএন নিউজের প্রধান সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।
এর আগে ১৯৯৯ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি একুশে টেলিভিশনের সংবাদ ও চলতি তথ্য বিষয়ে প্রধান হিসেবে কাজ করেন। একুশে টেলিভিশনের জন্মলগ্ন থেকেই এর সঙ্গে যুক্ত হন তিনি।
জন্ম ১৬ এপ্রিল ১৯৪৫ সালে সাতক্ষীরার রসুলপুর গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে। পিতার নাম আবদুল হাকিম খান। মাতার নাম আজরা খানম। স্ত্রী ড. সানজিদা আক্তার। আসাদ করিম খান প্রিয় নামে এক পুত্র সন্তান আছে এই দম্পতির। প্রখ্যাত সাংবাদিক তোয়াব খান তাঁর ভাই। 
উপমহাদেশের সংবাদ জগতের পথিকৃৎ দৈনিক আজাদ এর প্রতিষ্ঠাতা মাওলানা আকরম খাঁ তাঁর মামা। প্রখ্যাত সাংবাদিক তোয়াব খান তাঁর ভাই। 
বর্তমানে সাংবাদিক আবেদ খান দৈনিক কালবেলা এর সম্পাদক হিসেবে তাঁর দায়িত্ব পালন করছেন। অস্বীকার করার সুযোগ নেই যে এদেশের অনেক জাতীয় দৈনিক পত্রিকা তাঁর হাত ধরেই প্রতিষ্ঠা পেয়েছে। 
আজকের এই বিশেষ দিনটিতে তাঁর জন্য রইল শুভ কামনা। 


এ জাতীয় আরো খবর