চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় অভিযান চালিয়ে মাদকবিরোধি সংবাদ প্রচারের জেরে সাংবাদিকের উপর হামলা অভিযোগে দায়েরকৃত একটি মামলার প্রধান দুই আসামীকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তাররা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নিচুধমি গ্রামের মো: সাধুর ছেলে আল আমিন(৩০) ও কৃষ্ণগোবিন্দপুর কাইঠাপাড়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে মো: আওয়াল (৩১)। র্যাব জানায়, গত মঙ্গলবার(১৫ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে নিচুধমি এলাকায় অভিযান চালিয়ে ওই দু’জনকে গ্রেপ্তার করা হয়।
গত মঙ্গলবার রাত সাড়ে ১১টায় র্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১২ এপ্রিল কৃষ্ণগোবিন্দপুর কাইঠাপাড়া এলাকার মাদকবিরোধি সংবাদ প্রচারের জেরে গ্রেপ্তারকৃতরা সহযোগীদের সাথে নিয়ে একজন সাংবাদিকের উপর হামলা করেন। এ ঘটনায় ওই সাাংবাদিক গত ১৪ এপ্রিল ঘটনায় জড়িতদের নামে চাঁপাইনবাবগঞ্জ সদর থনায় মামলা করেন। মামলা দায়েরের পর স্বল্প সময়ের মধ্যে মামলার ১ নং আসামী আল আমিন ও ২ নং আসামী আওয়ালকে গ্রেপ্তার করে র্যাব। মামলার অন্য আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও র্যাবের প্র্সে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।