আর কতটা পথ পারি দিলে মিলবে জীবনপথের সন্ধান
পাল্টেছে যুগ এসেছে কলিকাল পূজেনা বোঝেনা খান্দান।
তাপদাহ পোহাতে পোহাতে একদিন এ শহর হলে বিরাণ।
হাপাতে হাপাতে নাভিশ্বাস হৃদয়ের আ"ল ধরে একটু জিরান!
পুড়ে অঙ্গার বসুন্ধরা স্বচ্ছ জলের বড্ড খরা তৃষ্ণা মিঠাবার
দুঃসহ রূপান্তর মুঠো মুঠো স্বপ্ন মুখ কি আছে অবশিষ্ট দেখাবার?
অনেক ক্লান্ত আশার ঠোঁট চুম্বনে চুম্বনে ক্ষয়িষ্ণু সুখ যে পগাপার।
সৃষ্টির শ্রেষ্ঠজীব রুদ্র মানুষেরে গিলে খাচ্ছে ক্ষুদ্র পঙ্গপাল
মানব জাতির সাথে মিলে মিশে একাকার ভেড়ারপাল।
কোথাও কেউ কি আছে ধরবে ভাঙ্গা এ নায়ের হাল।
সাগর সঙ্গমের পিপাসায় অস্থির প্রবল প্রতাপে ঘূর্ণিঝড়,
অসহায় দাড়ি খোয়া যাবে ধড় একটুখানি হলেই নড়বড়।
প্রতিক্রিয়ায় ক্লান্ত সম্মুখ যুদ্ধে পরাজিত সৈনিক গহর
জীবন ভুলে গনে বিদঘুটে শৈল্পিক সুন্দর মরণের প্রহর।
উজানী বাতাস ভারন্ত যৌবনা সন্ধ্যোমেঘমালার বুকজুড়ে চৈতী খরা,
নিঃসঙ্গ নৈসর্গিক সৌন্দর্য আকালে ধুকছে সেই কবে হতে এ ধরা।