বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

পা র মি তা চ্যা টা র্জী

  • মুক্ত ভালোবাসা
  • ২০২৫-০৪-১৪ ০২:৩০:৫৭

দাঁড়িয়ে ছিলাম একা আমি নিরশার অঙ্গনে--
তুমি এসে বললে আমায়, চল না যাই চলে অন্য কোন খানে 
আমি বললাম, কোথায় যাবো- চারিদিকে শুধু  ধু ধু প্রান্তর 
তুমি বললে, না গো এখনও আছে কোথাও নীল অম্বর
আমরা যাবো সেই অজানায় যেখানে এখনও ফুল ফোটে
ঝরে পড়ার পাতার মাঝেও নতুন পাতা ওঠে
যেখানে নদী শুধু বয়ে চলে থমকে দাঁড়ায় না 
সেখানে আছে অনুভূতি রক্ত ঝরায় না 
সেখানে আছে  চারদিক ঘেরা সবুজ দিগন্ত
সেখানে পাখি গান গেয়ে যায় মুক্ত বিহঙ্গ 
সেখানে নিরাশা আশায় দোলে ভালোবাসা  ছুঁয়ে যায়
সেখানে আমরা চল যাই চলে ভালোবাসার আঙিনায়
অনেককাল তো বৃথা গেল সমাজের বন্ধন
আর কতকাল কাটাবো বল বৃথা এ ক্রন্দনে
আমি বললাম চল যাই চলে  সব বাধা ভেঙে দিয়ে
আর কতকাল রাখব বল কান্নাকে লুকিয়ে 
আমরাও হব বন্ধনহীন ভালোবাসার দুটি পাখি 
মুক্ত আকাশের ঘ্রাণ নিয়ে যাবো বন্ধ করে আঁখি-।।


এ জাতীয় আরো খবর