বুধবার, ফেব্রুয়ারী ১১, ২০২৬

রে বে কা ই স লা ম

  • আকাশ
  • ২০২৫-০৪-১৩ ২৩:৫৮:০৪

আকাশমেয়ের রঙের ঝোলায় অনেক রঙের মেলা
সাদা, কালো, লাল, কমলা, নীল, সোনালির খেলা।
রাত ফুরোলে ভোরের আকাশ সাদা রঙে সাজে
নীল কালিতে আঁকিবুঁকি সাদার ভাঁজে ভাঁজে।

দুপুরবেলা সূর্যটা ঠিক মধ্যিখানে থাকে
রোদের চিঠি পেয়ে আকাশ সোনা রঙে ঢাকে।
বিকেলবেলা মিঠে হাওয়ায় উপচে ওঠে নীল
তারই মাঝে উড়ে বেড়ায় ঈগল, ভুবনচিল।

সূর্য যখন সাঁঝের বেলা ফেরার টিকিট কাটে
আকাশ তখন লাল-কমলা রঙের কণা বাটে।
সূর্যটা গোল চলে গেলে রাত্রি কড়া নাড়ে
আকাশমেয়ে নিজকে সাজায় কালো জমিন পাড়ে।

জোছনারাতে রুপোর ঝিলিক, মাতে ভূমি, দেশ
রূপের রানী আকাশমেয়ের নাই তো রূপের শেষ।


এ জাতীয় আরো খবর