বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

শু ক্কু র চৌ ধুরী

  • জাবর কাটা
  • ২০২৫-০৪-১০ ১৮:৩৭:৪২

প্রেমহীন প্রনয়ের উষ্ণতায় বিভোর
ক্লান্ত বেলাভুমে লাল কাঁকড়ার সাঁতার,
চৈত্রের খরতাপে সালতামামীর লেনাদেনা
বৈশাখী মেঘের অলিন্দে বৃষ্টির আনাগোনা।
যাপিত জীবনের দুঃখের জাবর কাটা 
কল্পবিলাসী অলীক সুখের কাসুন্দী বাঁটা,
তোমার জীবনের গল্পে কোথাও আমি নাই
আমার জীবনের সর্বত্র জুড়ে তুমি শুধু তুমিই...!
কেউ জানলো না কিভাবে বাঁচি
তুমি জানলে না অপেক্ষায় বসে আছি,
ভালো থাকা, মন্দ থাকায় নেই কারো গরজ
তবু অনাগত সুদিনের প্রতীক্ষায় ভোর হয় রোজ।
 


এ জাতীয় আরো খবর