সোমবার, জুলাই ২৭, ২০২৬

শিক্ষাবিদ লেখক শামসুন্নাহার মাহমুদ

  • মেসবা খান
  • ২০২৫-০৪-১০ ১৮:০৫:২৫

শামসুন্নাহার মাহমুদ শিক্ষাবিদ, লেখক।
জন্ম ১৯০৮ সালের ১৯ অক্টোবর ফেনী জেলার গুথুমা গ্রামে।
পিতা মুহম্মদ নুরুল্লাহ ছিলেন মুন্সেফ। খানবাহাদুর আব্দুল আজিজ তাঁর মাতামহ এবং হাবীবুল্লাহ বাহার চৌধুরী ছিলেন তাঁর সহোদর ভ্রাতা।
শামসুন্নাহার মাহমুদ কলকাতায় লেডি ব্রাবোর্ন কলেজে বাংলা বিভাগের অধ্যাপক রূপে তাঁর কর্মজীবন শুরু করেন।
কলকাতায় থাকাকালে কাজী নজরুল ইসলামের সঙ্গে তাঁর বহুবার সাক্ষাৎ হয়। নজরুল তাঁকে সাহিত্য চর্চায় উদ্বুদ্ধ করেন। শামসুন্নাহার নিয়মিত বঙ্গীয় মুসলমান সাহিত্য সম্মেলনে যোগ দিতেন।
আইএ পড়ার সময় তিনি 'নওরোজ' ও 'আত্মশক্তি' পত্রিকার মহিলা বিভাগ সম্পাদনা করতেন।
১৯৩৩ সালে কলকাতা থেকে প্রকাশিত 'বুলবুল' পত্রিকা হাবীবুল্লাহ বাহার ও শামসুন্নাহার যুগ্মভাবে সম্পাদনা করেন।
তাঁর লেখায় সমাজ ও সংস্কৃতি-প্রীতির প্রকাশ ঘটেছে। নজরুল ১৯২৭ সালে তাঁর সিন্ধু-হিন্দোল কাব্যখানি ‘বাহার-নাহার’কে উৎসর্গ করেন।
১৯৬৪ সালের ১০ এপ্রিল নারী শিক্ষার এই পথিকৃৎ ও শিক্ষাবিদের জীবনাবসান ঘটে। শ্রদ্ধাঞ্জলি।

 


এ জাতীয় আরো খবর