বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

স ঙ্গী তা ক র

  • মানবতা
  • ২০২৫-০৪-১০ ১৩:৩২:২০

চারিদিকে ধ্বংসের উৎসব চলে রোজ 
তারই মধ্যে মানুষ চায় নিরাপত্তার খোঁজ। 
ছুটে চলে দলে দলে বুকে নিয়ে ধর্মের বাণী 
বাঁচাবে ঈশ্বর/আল্লাহ একথা নিশ্চিত জানি। 
গীতা খানি বুকে নিয়ে একজন চলে 
রক্ষা করো খোদার বান্দাকে অন্যজন বলে।
দুজনেই বাঁচিয়ে চলে বেজন্মার ছোঁয়া 
ভুল চুক হলে যাবে নিজ জাত খোয়া।
হঠাৎ মরণাস্ত্র পরে সামনের পথে 
বিপদ ডিঙিয়ে প্রাণ বেঁচে গেল কোনোমতে।
চোখ মেলে দেখে তারা কেউ নেই কাছে 
দুটি হাত দুজনকে ধরে শুধু আছে।

 


এ জাতীয় আরো খবর