বৃহস্পতিবার, আগস্ট ২০, ২০২৬

অ ত লা ন্তি ক

  • ভিক্ষায় নয় শিক্ষায়
  • ২০২৫-০৪-০৫ ১৬:২৮:২৯

সব পথই আজ সেজেছে রাজপথ
উন্নয়নের জয়োদ্ধত বিজয় রথ,
একটাই পথ রয়ে গেলো গলিপথ
নিন্দুকের চোখে সে পথ শিক্ষার পথ।

মেরামতি যে হয়নি তা বলবো না
প্রজার শিক্ষায় মাটির দেওয়াল ইটের,
ছাত্র শিক্ষক বেড়েছে চতুর্গুন
কর্তার ইচ্ছায় শক্ত হয়েছে ভীতের।

আমার স্বভাব সব কিছুতে খুঁত ধরা
রাজার নাকি রয়েছে মনের রোগ!
শিক্ষা যদি সত্যকে আজ চেনায়
রাজার মিথ্যায় করবে অভিযোগ!

খেতে দিলে শয়ন ইচ্ছা সবার
শিক্ষা হলে চাকরির দাবি প্রকট,
তাই কি আজ মলাটের উন্নয়ন
অন্তঃসারশূন্য শিক্ষায় অদ্ভুত জট!

দ্বন্দ্বটা আজ রাজা আর নিন্দুকে
রাজা প্রস্তুত দিতে দুমুঠো ভিক্ষা!
আন্দোলন তো নিন্দুকেরাই করে
রাজা কেনো দেবে তোমায় আদর্শ শিক্ষা!

বৃত্তিটা আর শিক্ষায় ধরেনা বাতিক
পড়ালেখার কাজ কঠিন হয়েছে আজ,
রাজার রাজ্যে দোষ নেই ভিক্ষাবৃত্তির 
মূর্খের স্বর্গে কেউ পায়না লাজ!

কি প্রানবন্ত উদ্ভিদ কে আজ দেখো 
প্রখর দাবদাহে জন্মানোর অঙ্গীকার,
বৃষ্টি বিহীন বৈশাখে জন্ম তার
মানুষের কেনো শিক্ষায় হার স্বীকার?

একবিংশ কি পেরেছে আদিমতা ঢাকতে?
দোহাই তোদের শিক্ষাকে ভিক্ষা কর,
স্বাধীন দেশটা শোষনে জেরবার
 বিশ্বায়নে শিক্ষার প্রদীপ ধর।
 


এ জাতীয় আরো খবর