মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

মা সু দু র র হ মা ন মা সু দ

  • কতকাল মানুষের অপেক্ষায় পৃথিবী
  • ২০২৫-০৪-০৪ ১২:১৪:২৯

বৃক্ষময় বন,দীর্ঘ ছায়া । বিকারগস্ত অনুরণন। 
আমার ভিতর দিয়ে হাঁটছে ভয়াবহ  আগামীকাল, 
বৃক্ষময় গতি ।বৃক্ষে- বৃক্ষে পাখি। 
পাখির কন্ঠে কোলাহল মানুষের বিষাদাগার! 
শোকাবহ বৃক্ষ ঝরা পাতার মর্মরে শাণিত পাপের গুঞ্জন। 
চারিদিকে  বিভৎস শ্বাপদ সংকুল,
অদ্ভুত হাসি! 
মুখ চেপে ধরি, খুলে যায় মুখোশ। 
আমি কি মানুষ? না, বিভৎস দানব! 
কবে মানুষ হব? 
মানুষের প্রতিক্ষায় কতকাল পৃথিবী অপেক্ষা করবে।

 


এ জাতীয় আরো খবর