শনিবার, জুন ২৭, ২০২৬

রী তা রা য়

  • কত কাল
  • ২০২৫-০৪-০৪ ১২:০৪:৫৪

কত কাল করে ক্ষয়
কেবল জানলাম হায়,
 মিছামিছি এ অন্তদহন।
হাজার বছর পরে-
সাগর - নদী, বনান্তরে 
লক্ষ মাইল পথ পাড়ি দিয়ে,
গোলক ধাঁধায় গোল গোল
ঘুরে ঘুরে;
সবশেষে মন খোঁজে  ও দুটো নয়ন।

এ যেন প্রতিদ্বন্দ্বী ছাড়া নিরঙ্কুশ
মহাবিজয় তোমার।
যাক, সব কথা, সব অভিমান
ঘুমিয়ে থাক হৃদয়ে তোমার।


এ জাতীয় আরো খবর