বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

পাড়িয়ারডাঙ্গা একতা তরুন সংঘের উদ্যোগে ৩ দিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা ও ইসলামী সাস্কৃতিক অনুষ্ঠান সম

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৫-০৪-০৩ ১৯:৫৩:২৮

ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ নগরীর খানজাহান আলী থানার মশিয়ালী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে পাড়িয়ারডাঙ্গা একতা তরুন সংঘের উদ্যোগে ৩ দিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা , ইসলামী সাস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরনী সম্পন্ন হয়েছে। সমাপনী দিনে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান। আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন খোকার সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক জি এম মনজুরুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ আনোয়ার হোসেন। সাংবাদিক সাইফুল্লাহ তারেক। খানজাহান আলী থানা বিএনপির সদস্য সরদার নজরুল ইসলাম, জিএম মোন্তাজ উদ্দীন  প্রমুখ। 

 


এ জাতীয় আরো খবর