শনিবার, জুন ২৭, ২০২৬

ম হু য়া বি শ্বা স

  • তোমাকে দেখতে যাবো ...
  • ২০২৫-০৪-০৩ ১৬:১১:৪৪

দুপুরের ঝাঁ ঝাঁ রোদ পেরিয়ে , 
কৃষ্ণচূড়ার টুকটুকে লাল কিম্বা হলুদ রাধাচূড়ার
রঙ গায়ে মেখে , 
হাজির হবো তোমার সামনে । 

ভুলে গেলে মনে করিয়ে দেবো
সেই রবীন্দ্রসদন,সেই বৃষ্টি নামা , 
সেই কাকভেজা হয়ে প্রথম , 
জড়োসড়ো ইংরেজি সিনেমা ৷

মনে করিয়ে দেবো, ভিক্টোরিয়া , 
গাছের তলা,কাঠের বেঞ্চ,সবুজ ঘাস 
প্রথম হাতে হাত .....। 
ট্যাক্সিতে নিশ্চুপ দুজন, প্রথম 
বিচ্ছেদের ব্যথা অনুভব । 

মনে করাবো হলুদ শাড়ি , 
তোমার সেই ভালোলাগা রঙ । 
কাছে আসা প্রথম,বিহ্বলতা প্রথম 
ভয়ে ভয়ে অনেক রাতে বাড়ি , 
টেলিফোনে কথা দীর্ঘক্ষণ । 

মনে করাবো রেস্টুরেন্ট,চিলি চিকেন 
পালিয়ে যাবার প্ল্যান । তোমার দ্বিধাদ্বন্দ্ব , আমার অভিমান । 

অবশেষে হলুদ শাড়ি,মালাবদল , 
শুভদৃষ্টি সেরে , 
নিরুদ্দেশে হারিয়ে যাবার কথা ... 
মনে করাবো আজকে আবার তিরিশ বছর পর। 
তিরিশ বছর পেরিয়ে এসে যাবো তোমার কাছে।
 
ফিরিয়ে দিও , 
যে মনখানি তোমার কাছে আছে । 
 


এ জাতীয় আরো খবর