বুধবার, আগস্ট ২৬, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক ব্যাক্তি নিহত

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৩-৩০ ২৩:১৩:১১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনে ট্রেনে  কাটা পড়ে মনিরুল ইসলাম(৪৫) নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার  ইসলামপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের নতুন ইসলামপুর গ্রামের ফুরসাদ আলীর ছেলে।
পরিবার, প্রত্যক্ষদর্শী, স্টেশন, রেলওয়ে পুলিশ (জিআরপি) সূত্রে জানা যায়, রোববার(৩০মার্চ) রাত সোয়া ৮টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা বনলতা আন্ত:নগর ট্রেনটি যাত্রী নামিয়ে ঈদের ছুটিতে রাজশাহী স্টেশনে ফেরৎ যাাবার জন্য প্লাটফর্ম ছাড়ার সময় ট্রেনের বগির নীচে কাটা পড়ে ঘটনাস্থলেই  মারা যান মনিরুল। ট্রেনটি স্টেশন ছেড়ে যাবার পর ১নং প্লাটফর্মের লাইনের উপর  রক্তাক্ত মরদেহ  পড়ে থাকতে দেখা যায়।
স্টেশন মাষ্টার-২ মো. আমানত উল্লাহ বলেন রাত পৌনে ৮টার দিকে  ৭৯১ আপ বনলতা ট্রেনটি স্টেশনে পৌঁছে। এরপর ইঞ্জিন সান্টিং করে খালি ট্রেনটি (এম্পটি র‌্যাক) ফেরৎ যাবার  সময় ঘটনাটি ঘটে। এর আগে নিহত ব্যাক্তিকে স্টেশন এলাকায় ঘোরাঘুরি করতে দেখা গেছে।
নিহতের ভাই জহুরুল ইসলাম বলেন, মনিরুল এক সময় প্রবাসে ছিলেন। সেখানে কাজে সুবিধা করতে না পেরে দেশে এসে দোকান দিয়ে ব্যবসাা শুরু করেন। ব্যবসাতেও  লোকাসান হলে তিনি শারিরিক ও মানসিকভাবে  অসুস্থ হয়ে পড়েন।
চাঁপাইনবাবগঞ্জ জিআরপি ফাঁড়ি ইনচার্জ আশিষ কুমার দাস বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ঘটনাটি   কিভাবে ঘটল বা এটি আত্মহত্যা কিনা তা তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। 


এ জাতীয় আরো খবর