নিজস্ব প্রতিবেদক: আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সড়কের শৃঙ্খলা রক্ষায় টানা ৩য় দিনেও পুলিশের সাথে কাজ করছে নিরাপদ সড়ক চাই (নিসচা) বরিশাল জেলা কমিটি সদস্যরা।
আজ ২৮ মার্চ শুক্রবার সরকারি ছুটিতে কেনাকাটায় মার্কেটমুখী ক্রেতাদের ঢল নেমেছে । মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত ও যানজট নিরসনে নগরীর সিটি কর্পোরেশনের সামনে ও চকেরপুল এলাকায় ট্রাফিক বিভাগের সাথে দ্বায়িত্ব পালন করেন নিসচার সড়ক যোদ্ধারা।
সরেজমিনে দেখা গেছে বিকেল ৪ টা থেকে ট্রাফিক পুলিশের সাথে সেচ্ছাসেবী সংগঠন হিসেবে কাজ করছে জুবায়ের ইসলাম চৌধুরী, বিএম শহীদুল ইসলাম মাখন ও মো: ইমরান হাসান মাইনুল নামে নিসচার ৩ জন সদস্য৷ এ দিকে দেশব্যাপী নিসচার এমন কাজের প্রসংশা করেছে সুশীল সমাজের প্রতিনিধিরা।
এ বিষয় ডিউটিরত বরিশাল জেলা কমিটির সদস্যরা বলেন, নিরাপদ সড়ক চাই (নিসচা) এর চেয়ারম্যান জনাব মো: ইলিয়াস কাঞ্চনের নির্দেশনা রয়েছে ঈদের আগে ও পরে ৬ দিন সড়কের শৃঙ্খলা বজায় রাখতে কাজ করতে হবে।
তার নির্দেশনা অনুযায়ী আজ ২৮ মার্চ বরিশাল নগরীর ফলপট্টি এলাকায় ট্রাফিক বিভাগের সাথে দ্বায়িত্ব পালন করেছি। নিরাপদ ঈদ যাত্রা নিশ্চিত করতে আগামীকাল থেকে আরও ৫ দিন সড়কে কাজ করবো।