সোমবার, মে ২৫, ২০২৬

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে দুর্নীতির মামলায় ৩ বছরের কারাদণ্ড

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-০৮-০৫ ১৪:৪৯:৪২

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে দুর্নীতির মামলায় ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন ইসলামাবাদের একটি আদালত। শনিবার দোষী সাব্যস্ত হওয়ার পরপরই পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ-পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে লাহোরের জামান পার্কের বাসভবন থেকে গ্রেপ্তার করে পাঞ্জাব পুলিশ। 
বেআইনিভাবে রাষ্ট্রীয় সম্পত্তি নিজের কোষাগারে জমার রাখার দায়ে তোশাখানা মামলায় তাকে ৩ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। একইসঙ্গে আদালত ইমরান খানকে আরও ১ লাখ রুপি জরিমানাও করেছেন। 
এ মামলায় সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ হুমায়ুন দিলাওয়ার রায় দেন। এ সময় আদালতে উপস্থিত ছিলেন না ইমরান খান। এমনকি তার আইনজীবীরাও উপস্থিত ছিলেন না। 
তবে, ইমরান খানের দল বলছে, তিনি এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন।
আইন বিশেষজ্ঞরা বলছেন, এই মামলায় সাজা হলে আসন্ন জাতীয় নির্বাচনে খানের অংশগ্রহণের সম্ভাবনা শেষ হয়ে যেতে পারে।
আদালত চত্বরের বাইরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছিলো এবং শুধুমাত্র আইনজীবীদের আদালত কক্ষে প্রবেশের অনুমতি দেয়া হয়েছিলো।


এ জাতীয় আরো খবর