রবিবার, জুন ১৪, ২০২৬

প্র দী প সে ন

  • বৈষম্যের আধিপত্য
  • ২০২৫-০৩-২৫ ১৩:০৬:৩৬

বৈষম্য কোথায় নেই? 
যেদিকে তাকাই
চেয়ে দেখি শুধু বিমাতার চোখ।  
রাজপথ কাঁপিয়ে সিংহাসন এনে দেয় যারা 
কৃপাদৃষ্টির দৌলতে সিঁকে ছিঁড়ে মধু ভাণ্ড কুক্ষিগত করে নেয় তারাই 
বেকারের আশার মুখাগ্নি করে 
বোনাসভাণ্ডার উপুড় করে ঢেলে দেয় চাকুরেদের। 
মন্দিরের দ্বার অবারিত হলেও
অগ্রাধিকারের দস্তক ভি আই পি-দের হাতে।
সাম্যের গান আজ যেন বিদ্রুপ 
বৈষম্যের রাজত্ব দৃঢ়মূল দিকে দিকে। 

 


এ জাতীয় আরো খবর