আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সড়কের শৃঙ্খলা রক্ষায় পুলিশের সালে কাজ করছে নিরাপদ সড়ক চাই (নিসচা) বরিশাল জেলা কমিটি সদস্যরা।
আজ ২৪ মার্চ ঈদের কেনাকাটায় মার্কেটমুখী মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত ও যানজট নিরসনে নগরীর ফলপট্টি এলাকায় ট্রাফিক বিভাগের সাথে দ্বায়িত্ব পালন করেন নিসচার সাংগঠনিক সম্পাদক জুবায়ের ইসলাম চৌধুরী।
সরেজমিনে দেখা গেছে বিকেল ৪ টা থেকে ট্রাফিক পুলিশের সাথে সেচ্ছাসেবী সংগঠন হিসেবে কাজ করছে নিসচার ২ জন সদস্য৷ এদিকে নিসচার এমন কাজের প্রসংশা করেছে সুশীল সমাজের প্রতিনিধিরা।
এ বিষয় বরিশাল জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক জুবায়ের ইসলাম চৌধুরী বলেন, নিরাপদ সড়ক চাই (নিসচা) এর চেয়ারম্যান জানাব মো: ইলিয়াস কাঞ্চনের নির্দেশনা রয়েছে ঈদের আগে ও পরে ৬ দিন সড়কের শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের সাথে কাজ করতে হবে।
তার নির্দেশনা অনুযায়ী আজ বরিশাল নগরীর ফলপট্টি এলাকায় ট্রাফিক বিভাগের সাথে দ্বায়িত্ব পালন করেছি। নিরাপদ ঈদ যাত্রা নিশ্চিত করতে আগামীকাল থেকে আরও ৫ দিন সড়কে কাজ করবো।
এ সময় আরও উপস্থিত ছিলেন ট্রাফিক সার্জেন্ট মোঃ তাওহীদ মোর্শেদ টুটুল, এটিএসআই মো: এমাদুল হোসেন, কনস্টেবল উজ্জ্বলসহ অন্যান্যরা।