কত দিন আকাশ দেখি না
অথচ সূর্য ওঠার আগেই দিন শুরু হয় আমার,
কত দিন গোধূলির রঙ গায়ে মাখি না
অথচ ক্লান্ত আমি গোধুলিতেই ঘরে ফিরি।
আমার জন্য সূর্য কিংবা চাঁদ কেউ অপেক্ষা করে না
তবু আমি বাঁধভাঙা জোৎস্নায় হেঁটে যাই অবিরাম-- একা।
কোথাও কেউ আমার কুশল জানবার জন্য
আমার আত্মহত্যা করা ইচ্ছেগুলো বুঝবার জন্য
কিংবা সত্যিকারের আমার আমি র জন্য অপেক্ষা করে না,
আমার জন্য অপেক্ষা করে জবাবদিহিতা।