বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

প্র দী প গু প্ত

  • টিউলিপের পথে
  • ২০২৫-০৩-২৩ ০০:৩১:০৯

জানি তুমিও অধীর হয়ে ছিলে অপেক্ষায়, 
কিছু বললে না।
আমিও মুখ ফুটে বলতে পারলাম না কিছু,
শুধু সেই টিউলিপ বাগিচায় 
নীরবে ঝরে পড়া ফুলগুলো জানলো
আমরা দু'জন কিছু বলতে এসেছিলাম।

গুলমার্গে এবারে নাকি বরফ পড়েছে প্রচুর
বাগিচাজুড়ে ফুটেছে টিউলিপও। 
দীর্ঘ নীরবতার সাক্ষী থাকবে ওরাও।
শুনেছি নীরব অভিমানের বরফে জমে থাকা উত্তাপ
টিউলিপগুলোকে  অভিমানী রঙে রাঙায়
তোমার খোঁপায় এবার সব বরফ গলে জল হবে।

তুমি শুধু ওখানে একটিবার রবিঠাকুরের বাউল কবিতায় আমাকে ডেকো।
তুমি তো জানো, আমার একতারা শুধু তোমারই সুর ধরে।


এ জাতীয় আরো খবর