বুধবার, ফেব্রুয়ারী ১১, ২০২৬

কোরআনের আইনের আলোকে মানবিক দেশ গড়তে হবে-ডা. শফিকুর রহমান

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-০৩-১৯ ২৩:৫৩:১১

বুধবার (১৯ মার্চ) সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমি চ্যালেঞ্জ করে বলছি ইসলামী আইনের থেকে পৃথিবীতে ভালো কোনো আইন নেই। তাই ইসলামী আইনে, কোরআনের আইনের আলোকে মানবিক দেশ গড়তে হবে।’
জামায়াত আমির বলেন, ‘ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে আইনজীবীদের ভূমিকা কোনো অংশে কম নয়। বার ও বেঞ্চের সম্মিলিত প্রচেষ্টায় ন্যায় বিচার নিশ্চিত হতে পারে।’
অসহায় বিচার প্রার্থীদের জন্য বিনামূল্য মামলা পরিচালনা করতে আইনজীবীদের প্রতি আহ্বান জানান তিনি।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, ঢাকা মহানগর দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল ও দক্ষিণের নায়েবে আমির ড. হেলাল উদ্দিন।

 


এ জাতীয় আরো খবর