বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

ন ন্দি নী আ র জু

  • নীরব বিস্ময়
  • ২০২৫-০৩-১৯ ১৬:৪২:০৮

অনন্ত আলোর দিকে বাড়িয়ে রেখেছি হাত, 
পুড়তে শেখা জীবনের পাঠে
অগণিত জিজ্ঞাসা! 

জাগতিক ভ্রান্তির এ যেন উন্নাসিক ধারাপাত,
অঙ্গারে পরিপূর্ণ চোখে ভস্ম জমে ওঠে --
অন্ধের স্পর্ধায় কেবল অশুদ্ধ ছায়া...
 
স্তব্ধ অভিশাপ ঝরে পড়ে বেলোয়ারি কাঁচের মতো,
নিজেকে ভাঙার শব্দ বিদ্ধ করে নিজেকেই--

ধূসর অস্পষ্ট মুখের ভিতরে মুখ। 

সন্ধ্যার প্রার্থনায় সমর্পিত আর্তি নয়;
হয়তো প্রার্থনাও নয়... 
তবু হাত বাড়িয়ে দাঁড়িয়ে দেখছি--
মোহান্ধতার আশ্চর্য স্পর্শে ভাঙনের নীরব বিস্ময়। 


এ জাতীয় আরো খবর