সোমবার, অক্টোবর ৫, ২০২৬

ম নো জ স মা দ্দা র

  • বলা সহজ করা কঠিন
  • ২০২৫-০৩-১৯ ১৫:১৮:৫৩

এ গণ্ডি তুমি পেরোবে না মেয়ে,
লক্ষ্মী হয়ে বসো,
কণ্ঠস্বর নিচে, করো না কলরব।

মাথা নিচু করে, হেঁটে যাও...
কেউ কিছু বললেও,
তাকিও না,  দিও না জবাব ।

একটু সংসারী হও,
পাতে দেওয়ার মতো শিক্ষা নাও...
ভালো পাত্রের জন্য।

কই মায়েরা !
বাবারা !
এতো যে নারীর গান গাও, তোলো ঝড়...
ভাষণ জ্ঞানের আলোস্বর।

মেয়েকে হয়তো বলেছো,
শিক্ষিকা হবি,
নার্স,
ডাক্তার,
সামান্য কেরানী দফতরি কিছু।

কজনে মেয়েকে দেখতে চেয়েছো ?
কল্পনা - আরতি - সুনীতা - রিজিয়া - রোকেয়া,
মহাশ্বেতা - তসলিমা,
বাচেন্দ্রী - ঝুলন - নীলিমা,
প্রীতিলতা - ঝাঁসি কি রানী !

চাও নি,
কারণ ভাঙতে পারো নি সে গণ্ডি,
যে গণ্ডি ভাঙতে সাহস লাগে, লাগে দম।


এ জাতীয় আরো খবর