সোমবার, অক্টোবর ৫, ২০২৬

স ঙ্গী তা ক র

  • যন্ত্রণায় শ্রেষ্ঠ কবিতা
  • ২০২৫-০৩-১৯ ১৫:১২:০৮

বলেছিলাম আমায় নিয়ে একটা কবিতা লেখো
যে কবিতা ছুঁয়ে ছুঁয়ে যাবে বহু হৃদয়
তুমি সলাজ দৃষ্টিতে তাকালে
আমার চুলে লিখলে বনলতা সেন 
আমার চোখে বসালে নীরার গভীরতা 
আমার ব্যক্তিত্বে আঁকলে নন্দিনী
আমি মর্মাহত নিজস্বতা হীনতায়।
আমাকে নিয়ে লেখো কবি অন্তত একটা মৌলিক কবিতা
বিনিময়ে যদি চাও কাঞ্চনজঙ্ঘার শীর্ষ থেকে পাহাড়ি ফুল আনতে পারি 
তুমি চাইলে গভীর সমুদ্রের তলদেশ থেকে মুক্তো আনতে পারি
তুমি চাইলে কামনা মাখা উষ্ণতা দিতে পারি 
তুমি চাইলে ঠোঁটে ঠোঁট রেখে অফুরন্ত প্রেম দিতে পারি
তুমি চাইলে এক আকাশ ভালোবাসা দিতে পারি। 
তুমি চাইলে শরীরের প্রতিটি অনু পরমাণু দিতে পারি ।

অথচ তুমি এগুলো কিছুই চাইলে না 
শুধু অস্ফূটে উচ্চারণ করলে যন্ত্রণা।


এ জাতীয় আরো খবর