নিসচা,জাবি শাখার প্রত্যেকটি সদস্যের ঐকান্তিক প্রচেষ্টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ সেশনের ভর্তি পরীক্ষার প্রথম দিন তথা ৯ই ফেব্রুয়ারি থেকে অদ্যাবধি আজকের দিন পর্যন্ত ক্যাম্পাসের সুশৃংখল পরিবেশ বজায় রয়েছে। আগত ভর্তি-পরীক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় ভর্তি পরীক্ষার প্রতিটি দিন- বাইক সার্ভিস থেকে শুরু করে তথ্য ভিত্তিক সহযোগিতা প্রদান এবং ক্যাম্পাসের মূল প্রবেশ গেটের (ডেইরি গেট) শিক্ষার্থীদের প্রবেশ এবং বহির্গমনে শৃঙ্খলা রক্ষার পাশাপাশি ডেইরি গেইট সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের সার্বিক যানজট নিরসনে নিসচা, জাবি শাখা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সংগঠনটি ভর্তি পরীক্ষার শেষ দিনটি পর্যন্ত শিক্ষার্থীদের ভোগান্তি লাঘব করার কথাকে মাথায় রেখে সর্বোচ্চ উদ্যমে "জাবি ভর্তি পরীক্ষা ২০২৪-২৫ সহায়তা কার্যক্রম"চলমান রাখার পরিকল্পনা হাতে নিয়েছে । এক্ষেত্রে তারা সকলের একান্ত সহযোগিতা ও দোয়া কামনা করেছে। সংগঠনটির কার্যক্রম সার্বিকভাবে পরিচালনা ও মনিটরিং করছেন,নিরাপদ সড়ক চাই(নিসচা), জাবি শাখার- সদস্য সচিব, ফয়সাল আহম্মেদ স্বাধীন ।তিনি বলেন-"নিরাপদ সড়ক চাই(নিসচা)জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার লক্ষ্য একটাই-তা হচ্ছে ক্যাম্পাসের সড়কের শৃঙ্খলা বজায় রাখা, ক্যাম্পাস সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের নিরাপত্তা নিশ্চিতকরণে সদা সচেষ্ট থাকা, শিক্ষার্থীদের পরিবহন সংক্রান্ত যেকোনো যৌক্তিক দাবিতে সংযুক্ত থাকা তথা জাবির শিক্ষার্থীদের কণ্ঠস্বরে পরিণত হওয়া। নিসচা'র স্বপ্নদ্রষ্টা ও চেয়ারম্যান জনাব ইলিয়াস কাঞ্চন যে স্বপ্ন নিয়ে ১৯৯৩ সাল থেকে এই সংগ্রাম চালিয়ে যাচ্ছেন,সে স্বপ্ন বাস্তবায়নে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।"