বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা এবং আরাফাত রহমান কোকো সহ দীর্ঘ ১৬ বছর ফ্যাসিষ্ট হাসিনা পতন আন্দোলনে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় খুলনার ডুমুরিয়া উপজেলার শোভনা ইউনিয়নবাসীর আয়োজনে মঙ্গলবার শোভনার গাবতলা ফুটবল মাঠ চত্বরে এক আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শোভনা ইউনিয়ন বিএনপির সভাপতি আহম্মদ আলী ফকিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ আব্দুল গফ্ফারের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যদেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ মনিরুল হাসান বাপ্পি।
প্রধান বক্তার বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক ও খুলনা-৫ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোল্যা মোশাররফ হোসেন মফিজ।বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম- আহবায়ক আশরাফুল আলম নান্নু,বিশেষ অতিথি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সরদার আব্দুল মালেক।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,বিএনপি একটি সংগ্রামী দল,আন্দোলন সংগ্রাম থেকে কখনো পিছপা হয়নি।অনেকে অনেক কিছু করেছে কিন্তু বিএনপি কখনো দলীয় স্বার্থ হাসিল করেনী,জাতির প্রতিটি অর্জনে গর্ব করার দল হচ্ছে বিএনপি।
এসময় তিনি বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোল্যা মোশাররফ হোসেন মফিজের জন্য দলের সকল নেতা কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
সভায় বক্তব্যদেন বিএনপি নেতা শেখ ফরহাদ হোসেন,শেখ শাহিনুর রহমান শাহিন,শেখ মতিয়ার রহমান বাচ্চু,শহিদুল ইসলাম মোড়ল,আবুল হোসেন সরদার,শেখ মাহাবুর রহমান,গাজী আব্দুল আজিজ,শেখ রবিউল ইসলাম,মেহেদী হাসান রাসেল,জামিনুর রহমান,রফিকুল ইসলাম,আনিস শেখ,রিপন হালদার,মেম্বর হাফিজ,আবুল কালাম খান,মাওলানা খলিলুর রহমান,সম্রাট শেখ,মোঃ দেলোয়ার হোসেন,আব্দুস সালাম,রেজোয়ান শেখ,পারভেজ গাজী,মঈন বাগাতী,জুয়েল শেখ,আমিনুর মোড়ল,মোজাফার শেখ,বাপ্পি,রুবেল হোসেন,আব্দুল্লাহ আল মামুন,আলামিন,তামিম, উজ্জ্বল,মফিজুর রহমান,আশরাফ সরদার,কবির হাসান আছাদুজ্জামান, শেখ আব্দুল গফ্ফার প্রমুখ।