রবিবার, জুলাই ২৬, ২০২৬

স্মরণ-আবুল মনসুর আহমদ

  • মেসবা খান
  • ২০২৫-০৩-১৮ ১৯:৪০:০০

আবুল মনসুর আহমদ ছিলেন উপমহাদেশের একজন প্রখ্যাত সাহিত্যিক, সাংবাদিক ও রাজনীতিক।
জন্ম ৩ সেপ্টেম্বর ১৮৯৮ সালে বৃহত্তর ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানীখোলা গ্রামে।
বাংলা সাহিত্যের অন্যতম বিদ্রূপাত্মক রচয়িতা আবুল মনসুর আহমদ ১৯৪৬ সালে কলকাতা থেকে প্রকাশিত 'দৈনিক ইত্তেহাদ' পত্রিকা সম্পাদনার পাশাপাশি তৎকালীন ‘কৃষক’ ও ‘নবযুগ’ পত্রিকায় কাজ করেছেন। 
তিনি শেরেবাংলা এ কে ফজলুল হকের যুক্তফ্রন্ট সরকারে প্রাদেশিক শিক্ষামন্ত্রী ছিলেন।
১৯৫৭ সালে তদানিন্তন পাকিস্তানের প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দীর আওয়ামী লীগ সরকারে ছিলেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী।
তাঁর উল্লেখযোগ্য রচনা সম্ভারের মধ্যে রয়েছে বিখ্যাত বিদ্রূপাত্মক গ্রন্থ আয়না, আসমানী পর্দা, গালিভারের সফরনামা, ফুড কনফারেন্স এবং আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর। 
তাঁর লেখাগুলো নিয়ে তিনটি খন্ড প্রকাশ করেছে বাংলা একাডেমি। আরও তিনটি খন্ড নিয়ে কাজ চলছে।
১৮ মার্চ ১৯৭৯ সালে তিনি পরলোকগমন করেন। শ্রদ্ধাঞ্জলি।
 

 


এ জাতীয় আরো খবর