বুধবার, আগস্ট ২৬, ২০২৬

নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ ও বিচারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৩-১৬ ১৯:৪৮:২৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ ও বিচারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬মার্চ) সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে টিআইবি-সনাক এই কর্মসূচীর আয়োজন করে। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জেলা শাখা সনাক সভাপতি সাইফুল ইসলাম রেজা,সহ-সভাপতি আসরাফুল আম্বিয়া সাগর,সদস্য সেলিনা বেগম,গোলাম ফারুক মিথুন, ওয়ালিউল আজিম,মজিবুর রহমান,এনামুল হক, কুশল কুমার শীল,নাজমিন খাতুন প্রমুখ।
মানববন্ধনে টিআইবি’র ১১ দফা দাবি সম্বলিত ধারণাপত্র পাঠ করেন ড. দীপালী রানী দাস ও  মো. ইসরাফিল। মানববন্ধন সঞ্চালনা করেন টিআইবি-সনাক এরিয়া কো-অর্ডিনেটর শফিকুল ইসলাম।
  

 


এ জাতীয় আরো খবর