ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ তারুণ্যের উৎসব তিন দলীয় ক্রিকেট টুর্নামেন্ট (২০২৫) ইউনিক ক্রিকেট একাডেমী আয়োজিত উদ্বোধনী শনিবার সকাল ১০ টায় খালিশপুর প্রভাতী স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় কেএমপি পুলিশ লাইন বনাম খুলনা রেঞ্জ ক্রিকেট টিম । টসে জিতে কে এমপি ৮ উইকেটে ২০ ওভার ১৮৫ রান করে। দলের পক্ষে ইলিয়াস সর্বোচ্চ ৬৫ রান ও সজল ৩৫ রান করে ।খুলনা রেঞ্জের পক্ষে জুবায়ের ও শফি দুইটি করে উইকেট লাভ করে জবাবে ব্যাট করতে নেমে খুলনা রেঞ্জ ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দলের পক্ষে হৃদয় ৫১ নাঈম ৪৮ রান করে খেলা উদ্বোধন করেন ।কেএমপি পুলিশ লাইনের এসি সাপ্লাই শোভন কুমার ইউনিক অ্যাকাডেমীর পরিচালক পল্টু ছোটন সহ খুলনা রেঞ্জ ক্রিকেট টিমের ম্যানেজার কোচ ও সহকারী কোচ পুলিশ পরিদর্শক হুমায়ুন কবির এএসআই বাবর, এএসআই খালেদ সহ কর্মকর্তা খেলোয়াড় বিন্দ উপস্থিত ছিলেন। একই মাঠে আজ মুখোমুখি হবে খুলনা রেঞ্জ বনাম ইউনিক ক্রিকেট একাডেমী।