মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে আগামী প্রজন্মকে সুখি ও সমৃদ্ধশালী স্মার্ট বাংলাদেশ বির্নিমানে শেখ হাসিনা

  • খানজাহান আলী থানা প্রতিনিধিঃ
  • ২০২৩-০৮-০৩ ১২:২৩:৪৫
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে মহানগরীর ৩৩নং ওয়ার্ড(যোগিপোল ইউনিয়ন)আওয়ামী লীগের উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শ্রম প্রতিমন্ত্রী খুলনা ৩ আসনের সংসদ সদস্য বেগম মন্নুজান সুফিয়ান এমপি বলেছেন‘‘ ৪৮ বছর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধিনতা বিরোধী শক্তি স¤্রাজ্যবাদী শক্তি বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করেছে। হত্যাকারীরা হত্যার মধ্যে দিয়ে দেশকে পিছিয়ে রাখতে চেয়েছিল। কিন্তু বন্ধবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল ষড়যন্ত্র ভেদ করে আওয়ামী লীগ রাষ্ট্রিয় ক্ষমতায় এসে দেশ এখন উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে। তিনি বলেন বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখেছিল তার কন্যা জননেত্রী শেখ হাসিনা সেই স্বপ্ন বাস্তবায়ন করতে চলেছে। তাই আগামীর প্রজন্মকে সুখি ও সমৃদ্ধশালী স্মার্ট বাংলাদেশ দেখতে জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় রাষ্ট্রিয় ক্ষমতায় আনতে হবে। আর এ জন্য সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে উন্নয়নের পক্ষে কাজ করে বিজয় ছিনিয়ে আনতে হবে। ’’। তিনি গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টায় কুয়েট প্রধান ফটক সংলগ্নে শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। অনুষ্ঠানে সম্মানীত অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্জ তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.ডি.এ বাবুল রানা, সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, দপ্তর সম্পাদক মুন্সি মাহবুবুল আলম সোহাগ, শ্রম বিষয়ক সম্পাদক শেখ ইউনুচ আলী, খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভপতি শেখ আবিদ হোসেন, খানজাহান আলী থানা যুবলীগের আহবায়ক ও যোগিপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাজ্জাদুর রহমান লিংকন। ৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কাজী জাকারিয়া রিপণের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোড়ল হাবিবুর রহমানের স ালনায় শোক সভায় বক্তৃতা করেন, আ’লীগ নেতা হোসেন আলী হাওলাদার, ইউপি সদস্য কাজী শহিদুল ইসলাম পিটো, কুয়েট শাখা ছাত্রলীগ নেতা রুদ্রনীল হিংস, নিবিড় রেজা, আব্দুর রউফ, নাহিদ হাসান শুভ,মহানগর কৃষকলীগ নেতা মো. মফিজুর রহমান, স্বেচ্ছাসেবকলীগ নেতা নাছির উদ্দিন, যুবলীগ নেতা জাহিদ আল মামুন, শ্রমিক লীগ নেতা লিয়াকত মুন্সি, ইউপি সদস্য মো. হাফিজুর রহমান, ছাত্রলীগ নেতা শেখ সুমন। শোকসভা ও দোয়া মাহফিলে দৌলতপুর থানা আওয়ামী লীগের সভাপতি শেখ সৈয়দ আলী, খানজাহান আলী থানা আ’লীগের সহ-সভাপতি আলহাজ্জ মোড়ল আনিসুর রহমান, কেসিসি ২নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আলহাজ্জ মো. শাহাবুদ্দিন আহমেদ, থানা আওয়ামী লীগ নেতা মো. সুরুজ্জামান হানিফ, মাষ্টার শাহজাহান হাওলাদার, ৩৪নং ওয়ার্ড সাধারণ সম্পাদক খ.ম লিয়াকত আলী, ৩৬নং ওয়ার্ড সাধারণ সম্পাদক সৈয়দ কেসমত আলী, খানজাহান আলী থানা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মো. ইউসুফ আলী খলিফা, ২নং ওয়ার্ড আ’লীগ নেতা মো. শাকিল আহমেদ, নুর মোহাম্মাদ মুন্সি, আবু হেনা বাবলু, শ্রমিকলীগ নেতা ও জেলা পরিষদের সদস্য মো. সাইফুল ইসলাম বাবু, ইউপি সদস্য শেখ আমজাদ হোসেন, মো. রফিকুল ইসলাম, শাহারা জলি খানমসহ খানজাহান আলী থানা, ৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গসহযোগি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল শেখে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

এ জাতীয় আরো খবর