বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

নু স রা ত হা শে মী

  • চলো পাল্টাই
  • ২০২৫-০৩-১৩ ২১:০৭:৩৭

চলো সংবিধান পরিবর্তন করি ;
ভয় পেয়ো না, রাষ্ট্রীয় নয়, প্রেমের। 
এই যেমন ধরো, সারাদিন কানের কাছে  ঘ্যানঘ্যানানি- ভালোবাসি... ভালোবাসি... 
এটা বন্ধ করি। 
প্রতিদিন শুভ সকাল, শুভ রাত, 
মেসেঞ্জারে পড়ে থাকা -
ভীষণ একঘেয়ে, 
ধুর... ভাল্লাগেনা। 

চলো ভাবনাগুলোকে আরও গভীর করি... 
তলানিতে অনুভূতির পলি জমাই;
সৃষ্টি করি একটা মজবুত ভিত্তি।
হোক একটা সূক্ষ্ম বন্ধন। 
যার দৃঢ়তা হবে আমৃত্যু।
এই সংবিধানে থাকবে শুধু একটা অনুচ্ছেদ -
তুমি আমার অনন্তকালের।  
 


এ জাতীয় আরো খবর