চলো সংবিধান পরিবর্তন করি ;
ভয় পেয়ো না, রাষ্ট্রীয় নয়, প্রেমের।
এই যেমন ধরো, সারাদিন কানের কাছে ঘ্যানঘ্যানানি- ভালোবাসি... ভালোবাসি...
এটা বন্ধ করি।
প্রতিদিন শুভ সকাল, শুভ রাত,
মেসেঞ্জারে পড়ে থাকা -
ভীষণ একঘেয়ে,
ধুর... ভাল্লাগেনা।
চলো ভাবনাগুলোকে আরও গভীর করি...
তলানিতে অনুভূতির পলি জমাই;
সৃষ্টি করি একটা মজবুত ভিত্তি।
হোক একটা সূক্ষ্ম বন্ধন।
যার দৃঢ়তা হবে আমৃত্যু।
এই সংবিধানে থাকবে শুধু একটা অনুচ্ছেদ -
তুমি আমার অনন্তকালের।